সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

0

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে নয়াপুর এলাকার বড়িবাড়ি নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আমির হোসেন নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত আমির হোসেন (৩০) বস্তল নানাবো এলাকার আব্দুল আজিম এর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মদনপুর টু জয়দেবপুর রাস্তার বড়িবাড়ি এলাকায় একটি কর্ভাটভ্যান তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আমির হোসেন ওষুধ কোম্পানির রিপেজেনটিভ হিসেবে বিভিন্ন এলাকায় ওষুধ সরবরাহ করতেন। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।