উল্লাপাড়া মহিলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি কামরুন্নাহার আলো

0

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে সকাল সাড়ে দশটায় সম্মেলনে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসেকা আয়শা খান এমপি।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার আলোর সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিবলী ইসলাম কবিতার সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য মাহিয়া জামান মালা, ইফাতারা, মর্জিনা খাতুন, উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা নেত্রী মাহিন ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ। সম্মেলনে উপজেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি পদে কামরুন্নাহার আলো ও রিবলী ইসলাম কবিতা সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।