সোনারগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

0

গিয়াস কামাল: পূর্ব শত্রুতার ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার দিঘিরপাড় গ্রামে মা-ছেলেকে পিটিয়ে আহত করে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার রাতে একই সীমানার মৃত শাহাবুদ্দিনের ছেলে সুমন কবির (৩৫) কবির হোসেনের নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী একত্রিত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উজ্জলের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র ভাংচুর করে। এ সময় উজ্জল ও তার মা ছানোয়ারা বাঁধা দিতে আসলে হামলাকারীরা উজ্জল ও তার বৃদ্ধ মাকে পিটিয়ে আহত করে ঘরে থাকা নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়। এসময় উজ্জল ও তার মা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি হাফিজুর রহমান জানান, হামলায় ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।