সোনারগাঁওয়ে বরযাত্রী ট্রলারসহ তেলের ট্যাংকারে ডাকাতি

0

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নদীতে একটি বরযাত্রী ট্রালারে ও তৈলবাহী ট্যাংকারে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে সোনারগাঁও উপজেলার মেঘনা নদীর রাম প্রসাদের চর এলাকায় ফ্রেস ফ্যাক্টরীর কাছে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতরা যাত্রীবাহি ট্রলারের থাকা নববধূর স্বার্নালংকার বরযাত্রীদের নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় এবং ডাকাতরা আরেকটি তেলের ট্যাংকারে ডাকাতি করে নগদ ২লাখ টাকা লুট করে নিয়ে যায়। জানা যায়, বৈদ্যেরবাজার বাজার এলাকার থেকে একটি বরযাত্রীর ট্রালার রামপ্রসাদেরচর যাচ্ছিল। এসময় ১০/১২ জনের একটি ডাকাতদল বরযাত্রীর ট্রলারে হানা দেয়। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে বরযাত্রীর ট্রলারে থাকা নব বধূর স্বর্ণালংকার বরযাত্রীর লোকদের নগদ টাকা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে ডাকাতরা নিউ আকমল নামের একটি তেলের ট্যাংকারে হানা দিয়ে ট্যাংকারের ক্যাশিয়ার মাজহারুল ইসলামের মাথায় পিস্তল দিয়ে মাথায় আঘাত করে নগদ ২লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে বৈদ্যেরবাজার নৌপুলিশ জানান, বিষয়টি শুনেছি, কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করবো।