উল্লাপাড়ার শ্যামলীপাড়ায় এভাবেই রেলিং বেয়ে ঝুঁকিপূর্ণ পারাপার

0

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্যামলীপাড়ায় ফুট ওভার ব্রীজ থাকলেও অনেকেই রোড ডিভাইডার এর লোহার রেলিং পার হয়ে মহাসড়ক পারাপার হন৷

প্রায় পোনে পাচ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ থেকে শ্যামলীপাড়ায় একটি ফুট ওভার ব্রীজ নির্মাণ পর এখন তা ব্যবহারে চালু হয়েছে৷ আজ রবিবার শেষ বিকেলে সরেজমিনে শ্যামলীপাড়ায় প্রায় মিনিট বিশেক থেকে দেখা গেছে ক্#৩৯;জনকে ফুট ওভার ব্রীজের কাছাকাছি রোড ডিভাইডার রেলিং পার হতে৷ এদের একাধিক জনের বক্তব্যে ফুট ওভার ব্রীজটি হয়ে মহাসড়ক নিরাপদে পারাপার হওয়া যায়৷ তবে এভাবে পারাপারে কোনো কথা না বলে নীরব থেকেছেন৷