শার্শায় ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী আটক

0

শহিদুল ইসলাম: শার্শা উপজেলায় একটি ওয়ান শুটারগান সহ সন্ত্রাসী ইব্রাহিম হোসেন ওরফে মহুরি ইব্রাহিমকে (২৫) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।আটক ইব্রাহিম শার্শা উপজেলা উত্তর বারপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

রবিবার (২৭ ফেব্রুয়ারী) ভোর রাতে শার্শা উপজেলা কাগজপুকুর বাজার এলাকা থেকে তাকে আটক করে ডিবি।
ডিবি জানায়, শান্তি শৃংখলা রক্ষা, চুরি- ডাকাতি বন্ধ, মাদক চোরাকারবারি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে জেলা ডিবির এসআই শাহীনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা উপজেলা কাগজপুকুর বাজারস্থ সাদাফ সাইদা সুপার মার্কেটের জনৈক সাজুর গাড়ী সার্ভিসিং সেন্টারের ভিতর হতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান সহ ইব্রাহিমকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত বেনাপোল পোর্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।