সোনারগাঁওয়ের বিএনপিকে শক্তিশালী করতে মান্নানের দ্বি-বার্ষিক সম্মেলন

0

গিয়াস কামাল: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির আহবায়ক জনাব আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁও থানা বিএনপিকে দেশের অন্য থানাগুলোর চেয়ে শক্তিশালী দল হিসেবে গঠন করা হবে। সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি ইউনিয়নে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে দল গঠন করছি।

বৃহস্পতিবার নোয়াগাঁও ভিটিপারা এলাকায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য এসব কথা বলেন। দ্বি বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য সচিব মোশারফ হোসেন। গত ২৩ মার্চও বারদী ইউনিয়নে দি বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছি।

জানা যায়, ধাপে ধাপে সোনারগাঁওয়ের প্রতিনিধি ইউয়নের এ কার্যক্রম অব্যহত থাকবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সোনারগাঁ থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী শফিউদ্দিন ভূঁইয়া, সোনারগাঁও পৌর বিএনপি বিএনপি’র আহবায়ক হাজী শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপি’র সদস্য সচিব কাউন্সিলর মোতালেব হোসেন, পিরোজপূর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সজিব ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।