রংপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

0

জয়নাল আবেদীন: প্রত্যেকে আমরা পরের তরে এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালি আলোচনা সভা পুরস্কার বিতরণ ,দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভাগীয় নগরি রংপুরে গতকাল শুক্রবার বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে ।

সদর উপজেলা আয়োজিত সকালে এবং রংপুর জেলার আয়োজন বিকেলে বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয় । এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও র‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান । এর আগে সকালে রংপুর সদর উপজেলা স্কাউটস দিবস পালিত হয় ।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস রংপুর সদর মোছাঃ নুর নাহার বেগম প্রধান অতিথি ছিলেন । বক্তব্য প্রদান করেন তৌহিদা বেগম খাতুন ও আলেয়া খাতুন ।