রংপুরে পাঁচ শতাধিক দুস্থদের মাঝে জেলা স্বেচ্ছাসেবক লীগের ইফতার বিতরণ

0

জয়নাল আবেদীন: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্দেশে মাস ব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় রংপুরে পাঁচ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ।

রোববার বিকেলে নগরীর বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এ ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল , জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আনারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক, জেলা আওয়ামী লীগের সদস্য রউফ সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রবিন সহ জেলা স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ সেবার ব্রত নিয়ে নিরবচ্ছিন্নভাবে মানুষের সেবায় নিয়োজিত আছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে রংপুরে আজ পাঁচ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হলো।এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।