নজরুল-জয়ন্তী উদযাপন করলো প্রনস

0

বাংলাদেশ প্রতিবেদক: নজরুল কেবল আমাদের জাতীয় কবি নন; নজরুল এক গভীর আবেগের নাম। তিনি দ্রোহ ও প্রেমের কবি। ভালোবাসা ও প্রতিবাদের কবি। তাঁর গান আমাদের হৃদয়কে উদ্বেলিত করে। তাঁর ইসলাম ও সনাতন ধর্মাবলম্বী গানগুলো ভক্তিরসে ভরপুর। তিনি সবার কথা বলেছেন সাহিত্য ও গানে। তাই তিনি সকল মানুষের কবি।

গত ২৫ মে ছিলো তাঁর ১২৪তম জন্মদিন। ফেসবুক গ্রুপ প্রসঙ্গ নজরুল-সঙ্গীত দিনটি উদযাপন করলো কথায় ও গানে ধানমণ্ডি ক্লাব মিলনায়তনে।

একই সঙ্গে প্রনস স্মরণ করলো জাতীয় অধ্যাপক ডঃ রফিকুল ইসলাম, কবির পুত্রবধূ কল্যাণী কাজী, বিদগ্ধ নজরুল-সঙ্গীত শিল্পী জোসেফ কমল রড্রিক্স, প্রনস উপদেষ্টা প্রকৌশলী শাহজাহান পাটোয়ারী, উস্তাদ বরকত হোসেন এবং প্রনস প্রতিষ্ঠাতা অকালপ্রয়াত শিল্পী বিপাশা গুহঠাকুরতাকে – যাঁরা সম্প্রতি ইহলোক ছেড়ে চলে গেছেন অমৃতলোকে।

অনুষ্ঠানে নজরুল-সঙ্গীত শিল্পী সাদিয়া আফরীন মল্লিক, রেবেকা সুলতানা, পারভীন সুলতানা, রেহানা রহমান, মাহমুদুল হাসান, গুলজার হোসেন উজ্জ্বল, মহুয়া বাবর, নাহীদ মোমেন, ফেরদৌসী রহমান চন্দন, নাদিয়া আরেফিন শাওন এবং অতিথি শিল্পী সালাউদ্দিন আহমেদ সঙ্গীত পরিবেশন করেন। সঞ্চালনায় ছিলেন রফিক সুলায়মান।