আবহাওয়া অধিদপ্তর পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে। গভীর সমুদ্রে মাছ ধরা হাজার হাজার ট্রলার আলীপুর-মহিপুর সহ বিভিন্ন নদনদীতে নিরাপদ আশ্রয়ে রয়েছে।
এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উত্তাল সমুদ্রে গোসল হই হুল্লোড়ে মেতে ওঠে শত শত পর্যটক। সমুদ্রের বড় বড় ঢেউ এবং ঢেউয়ের গর্জন উপভোগ করছেন পর্যটকরা। ট্যুরিস্ট পুলিশ মাইকিং করে সমুদ্রে গোসলে নামতে তা উপেক্ষা করে গোসল ও আনন্দ উল্লাস করে। উত্তাল সমুদ্রে গোসল করতে গিয়ে কোন পর্যটক দূর্ঘটনার শিকার না হন এজন্য রেসকিউ টিম নিয়ে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক মোঃ হাচনাইন পারভেজ।
গত দুই তিন ধরে চলছে বৈরী আবহাওয়া। চলমান ঝড়ো বাতাস এবং বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলেছে।
এদিকে চলতি ইলিশ মৌসুমে কাঙ্খিত ইলিশে
এর আগে গত ২৩ জুলাই ৬৫ দিনে নি
আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার সমিতির সভাপতি মোঃ আনছার উদ্দিন মোল্লা জানান, বৈরী আবহাওয়ার কারনে গভীর সমুদ্রের মাছধরা সকল ট্রলার মৎস্য অবতরণ কেন্দ্র সহ বিভিন্ন নদনদীতে নিরাপদ আশ্রয়ে রয়েছে। কোন প্রকার অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন এই আড়তদার সমিতি নেতা।

