সিংগাইরে শীতার্ত অসহায় দরিদ্র ১৫৪ পরিবারের মাঝে কম্বল বিতরন

0
সিংগাইরে শীতার্ত অসহায় দরিদ্র ১৫৪ পরিবারের মাঝে কম্বল বিতরন

মুহ. মিজানুর রহমান বাদলঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম মানবিক সংঘের উদ্যোগে ১৫৪ শীতার্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপরে উপজেলার চারিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায়  সংগঠনের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চারি গ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান মো.রিপন হোসেন।এসময় আরো বক্তব্য রাখেন চারিগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আ. লতিফ, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাজ্জাদ হোসেন পিনসু।

আরো উপস্থিত ছিলেন মুফতি আজিজুল হক, মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার পরিচালক মাও. জায়েদুর রহমান,পূর্ব চারিগ্রাম এতিমখানার খতিব মাও.মো. আনোয়ার হোসেন, আওলাদ হোসেন পোদ্দার, আবদুল করিমসহ সংগঠনের সদস্যরা। সবশেষে সংগঠনের পক্ষ থেকে শীতার্ত অসহায় দরিদ্র ১৫৪ পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়।