সিংগাইরে স্কুলে নির্বাচনী জনসভার অভিযোগে প্রশাসনের বাধা, বই উৎসব পন্ড!

0
সিংগাইরে স্কুলে নির্বাচনী জনসভার অভিযোগে প্রশাসনের বাধা, বই উৎসব পন্ড!

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে স্কুলে পুনর্মিলনী, বই বিতরণ, পুরুস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠানের অন্তরালে নির্বাচনীয় জনসভা করার অভিযোগে বন্ধ করে দিয়েছেন প্রশাসন। সোমবার দুপুর সাড়ে ১২ টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় মোস্তফা দেলোয়ারা উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠান চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো.মোস্তফা মিয়া বলেন, অনুষ্ঠান চলাকালীন সময়ে পুলিশ ও প্রশাসনের লোকজন এসে কোন অজুহাত ছাড়াই অনুষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা মাত্র ১০ মিনিটের মধ্যেই সবাই অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন। এতে তারা হতাশা হয়ে পড়ে। একাধিক অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই পুলিশ ও প্রশাসনের ঘোষণায় আমরা অনুষ্ঠান থেকে চলে আসি। এদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ মোল্লার সাথে মুঠো একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ প্রসঙ্গে সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বলেন,পুনর্মিলনী ও বই বিতরণের অনুষ্ঠানের আড়ালে নির্বাচনী জনসভার অভিযোগে অনুষ্ঠানটি বন্ধ করে দেই। তবে কোন প্রার্থী বা সমর্থককে অনুষ্ঠানস্থলে পাইনি। এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি (ভূমি) আব্দুল কাইয়ুম খান বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া ও রাজনৈতিক সমাবেশের অভিযোগ থাকায় অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে।