রংপুরের পৃথক তিনটি স্থানে দেড় হাজার শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

0
রংপুরের পৃথক তিনটি স্থানে দেড় হাজার শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

জয়নাল আবেদীনঃ বৃহস্পতিবার রংপুরের পৃথক তিনটি স্থানে দেড় হাজার শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে ।

সকালে জেলার গংগাচড়া উপজেলায় রংপুর রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন ৫শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক,জেলা পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি প্রকৌশলীমো: ফেরদৌস আলী চৌধুরী, সদ্য পদোন্নতিপ্রাপ্ত এসপি তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা ।

এদিকে দুপর ১২টার দিকে রেডক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের পক্ষ থেকে রংপর জেলা পরিষদ চত্তওে ৫শতাধিক দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন রংপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। এসময় পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান, রংপুর ইউনিটের সেক্রেটারী রওশানুল কাওসার সংগ্রাম আজীবন সদস্য সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন আজীবন সদস্য নাজনীন রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এছাড়াও বেলা আড়াইটায় আরসিসিআই স্কুল এন্ড কলেজ চত্তরে রংপুর চেম্বার অব কর্মাস ইন্ডাষ্ট্রীজের পক্ষ থেকে ৪৫০ জন দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় ।কম্বল বিতরন করেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোঃ আকবর আলী। শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মোঃ মোজাম্মেল হক ডাম্বেল পরিচালক আলহাজ্ব এমদাদুল হোসেন, মোঃ আজিজুল ইসলাম মুকুল সহ অন্যান্য পরিচালকগণ ।