কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগ

0
কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগ

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই সঙ্গে বিরাজ করছে ঘন কুয়াশা। শুক্রবার সকাল আটটায় কলাপাড়া পৌর শহর সহ উপজেলার বিভিন্ন স্থানে গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে জনজীবনে ভোগান্তি নেমে আসে। সবচেয়ে দুর্ভোগে পড়ে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

এদিকে আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকায় বেলা বাড়লেও দেখা মিলছেনা সূর্যের। গুঁড়ি বৃষ্টির কারনে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছে শীত কালীন সবজি চাষীরা। গতকাল এবং আজকের বৃষ্টি ক্ষতির মুখে পড়েছেন উপজেলার তরমুজ চাষীরা। এই অবস্থা আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে খেপুপাড়া আবহাওয়া অফিস।