পীরগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জেনাল অফিস ভবনের উদ্বোধন

0
পীরগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জেনাল অফিস ভবনের উদ্বোধন

জয়নাল আবেদীন: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী শুক্রবার দুপুরে তাঁর নির্বাচনী আসন রংপুরের পীরগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জোনাল অফিস ভবনের উদ্বোধন করেন।

এ সময় রংপুর জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী-সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষকদের অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘বৃহত্তর রংপুর জেলায় সেচ স¤প্রসারণ প্রকল্পের আওতায় পীরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জোনাল অফিস ভবন নির্মাণ করা হয়েছে। ছয় শতাংশ জমিতে দ্বিতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৫ লাখ ৪৯ হাজার ৯শ১০ টাকা। এই ভবনে রয়েছে ৫০ আসন-বিশিষ্ট প্রশিক্ষণ কক্ষ, অফিস কক্ষ ও সংরক্ষণাগার।