মির্জাপুরে পিকআপভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু

0
মির্জাপুরে পিকআপভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন।

রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে গোড়াই-সখিপুর সড়কের উপজেলার বাঁশতৈল তেলিপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএজিচালক নাজমুল রয়েছেন। অন্য তিনজনের একজন নারী ও দু’জন পুরুষের পরিচয় পাওয়া যায়নি।

তারা সবাই সিএনজির যাত্রী ছিল বলে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হুমায়ূন কবীর জানিয়েছেন।

সন্ধ্যা ৬ পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়ার চেষ্টা করছে পুলিশ।