অতুল পাল: বাউফলে বাড়ি ভাড়া নিয়ে অসামাজিক কার্যকালাপ করার অভিযোগে ৩ নারীসহ চারজনকে আটক করেছে বাউফল থানার পুলিশ। আটককৃতরা হলেন বিউটি বেগম(৩৮), মরিয়ম বেগম (২৫), গোলাপী বেগম (২০) এবং জুয়েল ঢালী(২৫)। গত শুক্রবার(২৩ফেব্রুয়ারি) সন্ধ্যা সারে ৭ টার দিকে বাউফল পৌর শহরের রমিজ উদ্দিন সড়কের সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আজ শনিবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠী ইউপি চেয়ারম্যান এস.এম মহসিনের ছোট বোন বিউটি বেগম দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকান্ডের নেতৃত্ব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় পৌর শহরের রমিজ উদ্দিন সড়কের সিদ্দিকুর রহমানের বাড়ি ভাড়া নিয়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত রয়েছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সারে সাতটার দিকে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) এস.এম নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়া হয়। পরে পৌর কাউন্সিলর লতিফ খান বাবুলসহ স্থানীয় লোকজন মহিলা পুলিশের সহযোগিতায় তাদেরকে আটক করতে সক্ষম হয়। এঘটনায় আজ শনিবার এসআই নজরুল ইসলাম বাদি হয়ে বাউফল থানায় একটি মামলা করেন। জানা গেছে, আটককৃত বিউটি বেগমের সাথে নাজিরপুর-তাঁতেরকাঠী ইউপি চেয়ারম্যানের পরিবারের কোন সম্পর্ক নেই। বিউটি বেগমের একাধিক বিয়ে হয়েছির। সর্বশেষ বিয়ের পরে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ভিন্নভাবে বসবাস করে আসছিল। অপরদিকে মরিয়ম বেগম ও গোলাপী বেগম পটুয়াখালী পৌর শহরের ১ নং ব্রিজ চৌরাস্তা এলাকার বেল্লাল মৃধার দুই মেয়ে এবং জুয়েল ঢালী বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামের ইউনুস ঢালীর ছেলে।
স্থানীয় লোকজন জানান, বিউটি বেগম নামের ওই নারী দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। প্রায় ১ বছর ধরে বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে পতিতাবৃত্তির ব্যবসা করে আসছিল। বাড়ির মালিক সিদ্দিকুর রহমান বলেন, এবিষয়ে আমি কিছুই জানতাম না। গ্রেপ্তারের পর বিষয়টি জানতে পারি। মামলার বাদি বাউফল থানার উপপরির্দশক (এসআই) এস.এম নজরুল ইসলাম বলেন, আসামিরা অসামাজিক কার্যকলাপ করার জন্য ওই বাড়িতে সমবেত হয়েছিল। গোপণ খবরের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য লোকজন নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন জানান, আটককৃতদের ফৌজধারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজাতে পাঠানো হয়েছে।

