‘এক দলের মাধ্যমেই দেশ পরিচালিত হচ্ছে’

0
'এক দলের মাধ্যমেই দেশ পরিচালিত হচ্ছে'

বাংলাদেশ প্রতিবেদক: আইনগতভাবে দেশে অনেকগুলো দল আছে। তবে এক দলের মাধ্যমেই দেশ পরিচালিত হচ্ছে। এ ক্ষেত্রে দলীয় প্রভাবের চেয়ে রাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রভাব কাজে লাগানো হচ্ছে। শনিবার সানেমের বার্ষিক ইকনোমিস্ট সম্মেলনের একটি সেশনের আলোচনায় এমন মত উঠে এসেছে।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভনেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র গবেষণা ফেলো ড. মির্জা এম হাসান। আলোচনায় বিশেষ অতিথি ছিলেন সিপিডির চেয়ারম্যান ড. রেহমান সোবহান। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ ও পিআরআইর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।

আলোচকরা বলেন, দেশের প্রধান দুই দলেরই মূল লক্ষ্য থাকে ক্ষমতায় যাওয়া। আওয়ামী লীগ তত্ত্বাবধায় সরকার চেয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্য। আবার বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। যে কারণে যে দলই ক্ষমতায় যাক অর্থনৈতিক নীতি, বৈদেশিক নীতিতে কোনো পরিবর্তন আসে না। দেশে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারটি নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে। তবে দেশের গণতন্ত্র শক্তিশালী হয়নি।