ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

0
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী-লালপুর সড়কের পশ্চিম টেংরী রেঁনেসা ক্লাবের সন্মুখে স্টিয়ারিং ট্রলির ( কুত্তা গাড়ি) সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুস্তাফিজুর রহমান (৩২) নামে এপেক্স কোম্পানির রিপ্রেজেনটেটিভ নিহত হয়েছেন। সে রাজশাহীর বাঘা উপজেলার বাজু বাঘা নতুন পাড়ার তৌহিদুল ইসলামের পুত্র। সোমবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, সকালে বাড়ী থেকে ঈশ্বরদী মার্কেটে আসার পথে লালপুরগামী স্টিয়ারিং ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী মুস্তাফিজুর রহমান ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্হলেই মৃত্যু হয়। নিহত মুস্তফিজের ৩ বছরের একটি শিশু সন্তান রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রলি আটক করলেও চালক পালিয়ে যায়।

এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানিয়েছেন।