স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন

0
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন

এস এম শফিকুল ইসলাম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডাঃ রোকেয়া সুলতানা আকস্বিক ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। শুক্রবার (৫ জুলাই) বেলা ১২ টায় তিনি হাসপাতাল পরিদর্শনে যান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতালের জরুরী বিভাগ এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা বলেন এবং এ বিষয়ে কর্তৃপক্ষকে আরো যত্নবান হওয়ার জন্য বলেন। পরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের কার্যালয়ে এক অনির্ধারিত বৈঠকে মিলত হন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর একান্ত সচিব আমিনুল ইসলাম, সিভিল সাজর্ন ডাঃ রুহুল আমিন, হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক সহ ডাক্তার ও কর্মচারীগণ ।