রংপুরে জাপা নেতার পিস্তল কাণ্ড

0
রংপুরে জাপা নেতার পিস্তল কাণ্ড

জয়নাল আবেদীন: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা, রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. আলাউদ্দিন মিয়ার পিস্তল কান্ড নিয়ে গোটা জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে । ইতোমধ্যে নেতার বাড়ি মেট্রো কোতয়ালী থানা পুলিশ তল্লাশি চালিয়ে সেই পিস্তল উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে ।

এদিকে জাপা জেলা আহবায়ক এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা আলাউদ্দিন মিয়ার এই পিস্তল কান্ড প্রসঙ্গে পার্টির কো চেয়ারম্যান মহানগর সভাপতি এবং রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সাংবাদিকদের বলেছেন অস্ত্র বহন করার মত সক্ষমতা সবাই রাখেনা তিনি আলাউদ্দিন কি সাইকেয়াটিক প্যাশেন্ট অস্ত্রের ভয় দেখিয়ে কাজ আদায় করে নিতে চায় ।তিনি বলেন তার বিষয়ে পার্টির চেয়ারম্যান সিদ্ধান্ত নিবেন ।

অপরদিকে পুলিশ জানায় নগরীর বাবুখা বাসায় অভিযান চালিলে পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তলটির লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ ও কাগজপত্রে ত্রুুটি রয়েছে । পুলিশ জানায় আলাউদ্দিন মিয়াকে নগরীর সমাজকল্যাণ বিদ্যাবীথি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি না করলে কলেজের অধ্যক্ষ মফিজার রহমান মিজুকে গুলি করে হত্যার হুমকি দেন ওই পিস্তল দেখিয়ে।কলেজের সিসিটিভি ফুটেজে ধারণ করা এই ফুটেজটি ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে জাপা নেতা আলাউদ্দিন ।জানাগেছে, গত মাসের মাঝামাঝি সময়ে রংপুর-৩ আসনের সংসদ সদস্য জাপা চেয়ারম্যান জি এম কাদের স্বাক্ষরিত একটি ডিও লেটার নেন আলাউদ্দিন মিয়া। ওই ডিও লেটার নিয়ে তিনি সম্প্রতি সমাজকল্যাণ বিদ্যাবীথি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মফিজার রহমান মিজুর কক্ষে যান ।

এসময় তিনি বলেন, দলের চেয়ারম্যানের ডিও লেটার নিয়ে এসেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাকে কলেজের গভর্নিং বডির সভাপতি করতে হবে। কিভাবে করতে হবে, তা আমি জানি না, জানতেও চাই না। সেইসঙ্গে অধ্যক্ষকে গুলি করে হত্যার হুমকি দেন। অধ্যক্ষ সে সময় বলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের ছোট বোন জামাই আলা চৌধুরী বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন তার মেয়াদ শেষ না হলে আমি কিভাবে আপনাকে সভাপতি বানাবো । এনিয়ে শুরু তর্ক বিতর্ক এক পর্যায়ে আলাউদ্দিন মিয়া উত্তেজিত হয়ে তার পকেটে থাকা পিস্তল বের করে হত্যার হুমকি দেন । পরে এটি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশের নজওে আসে এবং তারা আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে পিস্তলটি উদ্দার করে ।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ আবু মারুফ সাংবাদিকদের বলেছেন, আলাউদ্দিন মিয়ার বাড়ি থেকে তাঁর পিস্তলটি থানায় নিয়ে আসা হয়েছে। লাইসেন্স ও কাগজ পত্রে অসঙ্গতি রয়েছে। তিনি সঠিক কাগজপত্র দেখাতে না পারলে পিস্তলটি জব্দ করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।