শাহজাদপুরে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

0
শাহজাদপুরে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ ৯ জুলাই মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে পৌরসভার দ্বারিয়াপুর মহল্লা থেকে মামুন প্রামাণিক (২৮) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে দেশীয় ওয়ান শুটার গান সহ গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ সবুজ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত মামুন দ্বারিয়াপুর উত্তরপাড়া মহল্লার বাবুল শেখের বাড়িতে ভাড়া থাকতো। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের পর্বত প্রামাণিকের ছেলে।

অফিসার ইনচার্জ সবুজ রানা সাংবাদিকদের জানান, আটক মামুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, অস্ত্র, দস্যুতা ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এ ব্যপারে মামুনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে মামুনকে আদালতে পাঠানো হবে।