মহিপুরে অবৈধ স্থাপনা ভেঙে দিলো প্রশাসন

0
মহিপুরে অবৈধ স্থাপনা ভেঙে দিলো প্রশাসন

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে অবৈধভাবে বহুতল স্থায়ী স্থাপনা ৪ টিসহ শতাধিক স্থাপনা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মহিপুর বাজারে এ অভিযান চালানো হয়।

ব্যবসায়ী নাসির মুসুল্লি জানান, আমরা এই বাজারে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছি, আমরা সরকারকে রাজস্ব দিয়ে বৈধভাবে ব্যবসা-বানিজ্য করতে চাই। ডিসিয়ার যাদের আছে তাদের নবায়ন দেয়াহোক।আর যাদের ফাইল ভূমি অফিসে প্রক্রিয়াধীন আছে তাদের নতুন ডিসিয়ার দেয়ার দাবি জানাই।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন মহিপুর থানা পুলিশ। নির্বাহী মাজিস্ট্রেট জানায়, অত্র এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পূর্ণবাসনের জন্য সরকার অস্থায়ীভাবে সরকারি জমিতে এক বছরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে এই জমিগুলো। প্রতিবছরের নবায়ন করতে হবে। এই বরাদ্দগুলোতে স্পষ্ট শর্ত থাকে যে, এখানে কোন প্রকার স্থায়ী স্থাপনা করা যাবে না। সরকারের শর্ত ভঙ্গ করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটি স্থাপনা গড়ে উঠেছে। সেগুলো উচ্ছেদের ব্যাপারে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর হস্তে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরো জানান, ইতিমধ্যে পাঁচ থেকে সাতটি স্থাপনা ভেঙে দেয়া হয়েছে , অভিযান চলবে। সকলের সতর্কতার জন্য জানানো হইতেছে যে সরকারি শর্তের বাইরে গিয়ে উপস্থাপনা নির্মান না করেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মহিপুর মধ্যে বাজারে ইতোমধ্যে যে স্থাপনা ভেঙে দেয়া সেগুলো মালিক হলেন- ইউসুফ মোল্লা, জাহাঙ্গীর (সিলবার), খলিলুর রহমান, আলম ভদ্র। তাদের এই অভিযান অব্যাহত রয়েছে।