রংপুরের গঙ্গাচড়া থেকে ৭২ কেজি গাঁজা ভর্তি ট্রাকসহ ২ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

0
রংপুরের গঙ্গাচড়া থেকে ৭২ কেজি গাঁজা ভর্তি ট্রাকসহ ২ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

জয়নাল আবেদীন: রংপুর জেলার গঙ্গাচড়া থেকে ৭২ কেজি গাঁজাভর্তি ট্রাকসহ ২ শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ব্যাটালিয়ন সদর,র‌্যাব-১৩,রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ৫ নং লক্ষীটারী ইউনিয়নের মহিপুর কাকিনা ব্রীজের উত্তর পাশে বায়তুল নুর জামে মসজিদের সামনে কাকিনা বাজার টু রংপুর গামী পাকা রাস্তার উপর একটি ট্রাক তল্লাশি করে ৭২ কেজি গাঁজা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী শেরপুর জেলা সদর চরমোচারিয়া মাছপাড়া এলাকার মোঃআজিজের ছেলে মোঃ সাজু এবং জামালপুর জেলার ইসলামপুর থানার মৃত-লাল মিয়ার ছেলে মোঃ ফজলুকে গ্রেফতার করে ।

র‌্যাব জানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।