রংপুরে শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

0
রংপুরে শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

জয়নাল আবেদীন: রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল্লাহ আল তাহির নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। রোববার দুপুরে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহত তাহিরের বাবা মো. আব্দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলারঅন্য আসামিরা হলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পুলিশের রংপুর রেঞ্জডিআইজি (বাধ্যতামূলক অবসর) আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বাধ্যতামূলকঅবসর) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, এডিসি (ক্রাইম) উৎপল কুমার রায়, এডিসি (ডিবি) মো.নুর ইসলাম পাটোয়ারী, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাসির বিল্লাহ। রংপুর মহানগর আওয়ামীলীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেম, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক একেএম ছায়াদাত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মো. আব্দুল হক প্রামানিক, মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক সদস্য সদস্য (সংরক্ষিত) নাছিমা জামান ববি, রংপুর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল আলম, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজাদা আরমান, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর কানা হারুন, ২৮নং ওয়ার্ডেও সাবেক কাউন্সিলর ইদ্রিসআলী, জেলা যুবলীগের সভাপতি লক্ষীণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা যুবলীগ নেতা ডিজেল আহমেদ, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনু, স্বেচ্ছাসেব কলীগের কর্মী মো. মানিক, মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজাহা নুর ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক রিপন বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক তানিম আহসান চপল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখআসিফ ও স্বেচ্ছাসেবকলীগেরকর্মী মো. মামুন।

উক্ত মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রংপুর মহানগর সিটি বাজার এলাকায় ছাত্র-জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই দিন পুলিশের গুলিতে নিহত হন আব্দুল্লাহ আল তাহির। সে ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ গøাস অ্যান্ড সিরামিকসের অষ্টম পর্বেও শিক্ষার্থী ছিল।মামলার বাদী বলেন, ১৯ জুলাই বিকেলে রংপুর নগরী রামমোহন মার্কেটের সামনে ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সহঅন্যান্য আসামীদের নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এ সময় একাধিক গুলিতে আব্দুল্লাহ আলতাহেরের শরীরের পেটের মাঝ বরাবর গুলি ঢুকে ছিদ্র হয়ে পিঠ দিয়ে বের হয়ে যায় মামলার আবেদন এবং কিছু গুলি শরীরের লেগেআঘাত প্রাপ্ত হয়। এ সময় তাহির মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ তাকে ভ্যানে কওে নিয়ে যায়। পওে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাহিরের লাশ পাওয়া যায়।