জয়নাল আবেদীন: রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় এক মাস পর আদালতে মামলার আবেদন করেছেন তার বড়ভাই রমজান আলী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাজহাট মেট্রোপলিটন আমলি আদালতে এ মামলার আবেদন করেন।
শুনানি শেষে আদালতের বিচারক রাজুআহমেদ তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ প্রদান করেছেন।উক্ত মামলায় আসামি করা হয়েছে তৎকালীন পুলিশেরআইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, উপ-পুলিশ কমিশনার আবুমারুফ হোসেন,সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন,তাজহাট থানার ওসি রবিউল ইসলাম, পুলিশের এএসআই সৈয়দ আমীর আলী,সুজন চন্দ্র রায়।
এ ছাড়া আসামি করা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামিম মাহফুজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডল, গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান,বিশ্ববিদ্যালয়ের প্রক্টও অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেল, বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ, বেরোবি ছাত্রলীগের দপ্তর সম্পাদক বাবুল হোসেনকে। এামলার বাদী রমজান আলী সাংবাদিকদেও বলেন, নানা কারণে মামলা করতে দেরি হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।জানতে চাইলে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রায়হানুজ্জামান বলেন, বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকান্ডরে সাথে জড়িত ১৭ জনের নাম এজাহাওে উল্লখে কওে অজ্ঞাতআরো ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে। আদালত মেট্রোপলিটন তাজহাট থানাকে মামলা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন। পুলিশ চাইলে আসামীদের যেকোন সময় গ্রেপ্তার করতে পারবে।তবে যেহেতু পুলিশের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাই জুডিশিয়াল ইনকোয়ারির জন্য আদালতকে জানানো হয়েছে বলে জানান তিনি।

