জয়নাল আবেদীন: রংপুর মেডিকেল কলেজে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজার রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রবিবার রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং সমাবেশ করেছে মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক নার্স এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা কর্মীরা। সকাল ১১টা থেকে ১২টা ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তারা বলেন রংপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ মাহফুজার রহমনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র শুরু করেছে একটি বিশেষ মহল । তারা মাহফুজার রহমানের প্রতি ঈর্ষান্বিত হয়ে নানান অপবাদ দিচ্ছে ।
বক্তব্য রাখেন হাজী কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু সাঈদ, মিস্ত্রিপাড়া মসজিদের সাবেক ইমাম জনাব জয়নাল আবেদিন, মৌলভীবাজার আলিম সিনিয়র মাদ্রাসার সভাপতি মোশাররফ হোসেন সরকার, গজঘণ্টা স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান শাহীন, কান্ডারি বহুমুখী সমবায় সমিতির সহসভাপতি মোঃ আজহারুল ইসলাম, সাধারণ জনগণের পক্ষে লিয়াজুর রহমান, মেডিকেল শিক্ষার্থী জান্নাতুল, মাহামুদ, আজিজুর রহমান। বক্তারা আরো বলেন, রংপুর মেডিকেল কলেজে যোগ্যতার ভিত্তিতে অধ্যক্ষ হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন প্রফেসর ডাঃ মোঃ মাহফুজার রহমন। গত ৩০ অক্টোবর অফিসে যোগদান করতে গেলে কিছু স্বার্থানেসী মহল বাধা প্রদান করেন। অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং অধ্যক্ষ অপসারণের দাবিতে ষড়যন্ত্রের করছেন। তাই এই বিষয়ে দ্রুত ব্যাবস্থা গ্রহনের জন্য বর্তমার অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন রংপুরবাসী ।
এদিকে রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীর একাংশের ব্যানারে ক্যাম্পাসে আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মন্ডল সহ গুটিকয়েক চিকিৎসককে বিশৃংখলা সৃষ্টি করে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিবেশ নষ্টকারী বলে অভিহিত করেছেন আরেক অংশের শিক্ষক কর্মচারি । তারা বলেন সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মন্ডল কার সাহসে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন উদ্ভুত পরিস্থিতি সমাধান না হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে।

