শার্শায় জোরপূর্বক জমি থেকে পাঁকা ধান কেটে নেওয়ার অভিযোগ

0
শার্শায় জোরপূর্বক জমি থেকে পাঁকা ধান কেটে নেওয়ার অভিযোগ

শহিদুল ইসলাম: যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে জমি থেকে জোরপূর্বক পাঁকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মজনু নামে এক যুবকের বিরুদ্ধে।

বৃহঃপতিবার(১২ ডিসেম্বর) এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সুত্রে জানাগেছে,উপজেলার কন্যাদাহ গ্রামের কুতুবুল আলমের ছেলে মাহাবুব আলমের সাথে একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মজনুর সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত পূর্ব শত্রুতা চলে আসছিলো।তারি জেরে গত মে মাসের ১৮ তারিখে বিবাদী র নেতৃত্বে মাহাবুব আলমের বাড়ি ভাংচুর ও মারধর করে নগদ ৮০ হাজার টাকা এবং ৩ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। স্থানীয় মোড়ল মাতব্বরদের কাছে মাহাবুব আলম এসব ব্যাপারে বিচার দাবী করলে সে সময় কেউ বিষয়টি মিমাংসা করে দেয়নি। নতুন করে মাহাবুব আলম গত ৩ মাস আগে সাড়ে ৪ বিঘা জমিতে ধান রোপন করে পরিচর্যা করে বড় করেন।গতকাল সকালে বিবাদী মজনুর নেতৃত্বে কন্যাদাহ গ্রামের আবুল হোসেনের ছেলে সাহেব আলী ও রায়ানের ছেলে রাকিবুল সহ ৮/১০ জনের একটি বাহিনী জোর পূর্বক কন্যাদাহ মৌজার ১৭২৪ নং দাগের ১০ কাটা জমি থেকে পাঁকা ধান কেটে নিয়ে যায়।

এ ব্যপারের উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ জানান,মজনু ও মাহাবুবদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ অনেকদিনের।আমরা তাদের এ ব্যাপারে অনেকবার বিচার করেছি।মজনু জমী পাবে বলে দাবী করে।তবে দলীল অনুযায়ী সে জমি পাবেনা বলে বিষয়টি মিটিয়ে দিলেও মজনু মানতে চায় না এখন শুনছি জোরপূর্বক ধান ও কেটে নিয়ে গেছে।বিষয়টি দুঃখজনক।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান, এ ব্যপারে একটি অভিযোগ পেয়েছি।পুলিশের একটি টিম ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।