জয়নাল আবেদীন: ঘনকুয়াশায় রংপুরে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহত এবং আহত হয়েছে ২২জন। শুক্রবার সকালে জেলার পীরগাছার নব্দীগঞ্জ বাজার, পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানা এলাকা এবং নগরীর নজিরের হাট নামক এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নব্দীগঞ্জ বাজার এলাকায় কুড়িগ্রাম গামী যাত্রীবাহি বাসের সাথে কাউনিয়া থেকে ছেড়ে আসা থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থ্রি-হুইলারের যাত্রী কাউনিয়া শ্যামপুর এলাকার মঞ্জুমিয়ার ছেলে শাহীন (২৮) ও অজ্ঞাত দুই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুই জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
এদিকে সকাল সাড়ে ৭ টার দিকে পীরগঞ্জ বড়দওসাহ হাইওয়ে থানার কাছে যাত্রী বাহি বাস রংপুর এক্সপ্রেস ও সাদিকা এন্টারপ্রাইজের সংঘর্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জের আসলাম খান নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত ২০ জনকে উদ্ধার কওে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সকালে নগরীর নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় পথচারী মাসুদ মিয়া (৪৫) নিহত হয়েছেন। তিনি গঙ্গাচড়া উপজেলার চাঁদনী পাড়ার বাসিন্দা।
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, নব্দীগঞ্জে যাত্রীবাহি বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এদেও মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। বাকী দুজনের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

