ওয়াহিদুর রহমান: সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রাকেশ রায়(৭৫)নামক একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
১২(ফেব্রুয়ারি)বুধবার বিকেল ৩টায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর শেখপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।.
নিহত রাকেশ রায়(৭৫) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উমেতনগর গ্রামের বাসীন্দা বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বধবার জগন্নাথপুর এর উদ্দেশ্যে বিকেলে রানীগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিকশা (সিএনজি) ও রানীগঞ্জের উদ্দেশো জগন্নাথপুর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ইজিবাইক(টমটম)মহা-সড়কের
রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর শেখপাড়া এলাকায় মুখামুখি সংঘর্ষে লিপ্ত হয়।
এ-সময় সংঘর্ষের ঘটনাস্থলে ওই বৃদ্ধ মারা যান। এতে অটোরিকশা ও ইজিবাইকের চালক, নারী-শিশুসহ আরে ৭জন যাত্রী আহত হয়েছেন। আহতের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্থা বেগতিক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন,সংঘর্ষকারী গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

