গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণের ঘটনায় ২জন গ্রেফতার

0
গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণের ঘটনায় ২জন গ্রেফতার

সুমন গাজী: গাজীপুরের শ্রীপুরে ৯ বছরের শিশুকে ৫০ টাকার প্রলোভনে জঙ্গলে নিয়ে যান ধর্ষক আরমান (২৭)। শিশুকে ধর্ষণ করে নিজেই মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করেন। শনিবার বিকেলে ফের ওই শিশুকে ১০ টাকার প্রলোভন দেখায় আরমান। বিষয়টি স্থানীয় দুই ব্যক্তির চোখে পড়ে। তারা আরমানকে জিজ্ঞাসার এক পর্যায়ে তার মোবাইলে ওই শিশুকে এর আগের ধর্ষণের ভিডিও দেখতে পান। এ সময় স্থানীয়রা আরমানকে গণধোলাই দেন।

অভিযুক্ত আরমান বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মো. শাসুল হকের ছেলে। অপরদিকে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকা থেকে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আ. মালেক (২২) নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার শিবপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে। তিনি ওই গ্রামের বাগে জান্নাত নূরানীয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষক। ভিকটিম ওই মাদরাসার নূরানী বিভাগের ছাত্রী। মামলা সূত্রে জানা যায়, ভিকটিম গত আট-দশ দিন যাবৎ ওই ছাত্রী মাদরাসায় যেতে চায়নি। শনিবার বিকেলে ছাত্রীর বাবা-মা মাদরাসায় না যাওয়ার কারণ জানতে চাপ দেন। এক পর্যায়ে ওই ছাত্রী বাবা-মাকে জানায়, ওই শিক্ষক তাকে যৌন নিপীড়ন করেন। গত ২৭ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করে ওই শিক্ষক। বিষয়টি জানার পর স্থানীয়রা ওই শিক্ষককে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার বলেন, খবর পেয়ে রাতেই অভিযুক্ত আরমান ও আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।