বিমল কুণ্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রংধনু মডেল স্কুল পরিচালিত রংধনু ক্যাডেট কোচিং থেকে বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৩ জন কৃতি শিক্ষার্থী সুমাইয়া বিনতে দীন, মীর আরহাম ইয়ামিন ও আজিজুল হক আবিরকে সংবর্ধনা দেয়া হয়েছে বুধবার (১২ মার্চ ) সকাল ১১ টায় রংধনু মডেল স্কুলের পক্ষ থেকে ওই তিনজন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয় । এদের মধ্যে সুমাইয়া বিনতে দীন ফেনী গার্লস ক্যাডেট কলেজ , মীর আরহাম ইয়ামিন রাজশাহী ক্যাডেট কলেজ ও আজিজুল হক আবির ঝিনাইদহ ক্যাডেট কলেজে ভর্তির জন্য চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে।
এদিন সকালে রংধনু মডেল স্কুল প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , থানার অফিসার ইনচার্জ আছলাম আলী ও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বাহারুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন । এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন , সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন , শিক্ষার্থী তাহমিনা তাবাসুম ইয়াছা , শিক্ষার্থী সামি সাঈদী প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি তিন শিক্ষার্থী শুভেচ্ছা বক্তব্য রাখেন । শেষে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থী সুমাইয়া বিনতে দীন , মীর আরহাম ইয়ামিন ও আজিজুল হক আবিরকে ফুলের মালা ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট দিয়ে সম্বর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ,সাংবাদিক অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

