শাহজাদপুরে অবৈধ ইটভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা

0
শাহজাদপুরে অবৈধ ইটভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি বাজার সংলগ্ন হাজী রফিকুল ইসলামের মালিকানাধীন মেসার্স এম এম এইচ ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

মঙ্গলবার (১১ মার্চ ) বিকেলে অবৈধভাবে গড়ে ওঠা ওই ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। বুধবার ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ওই ইটভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান জানান, পরিবেশ ও মানব স্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি আরো জানান, অবৈধ ইটভাটা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভ্রাম্যমান আদালতের অভিযানকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, থানা পুলিশের একটি দল ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।