উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আবুল কালাম আজাদ: কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে খাদিজাতুল কোবরা (১৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে পৌরসভা কারবালা এলাকায় এ ঘটনা ঘটে।খাদিজাতুল কোবরা ওই এলাকার জালাল মিয়ার মেয়ে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, উপজেলার পৌরসভা হায়াতখাঁ কারবালা এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খাদিজা বাড়িতে উঠানে একাই খেলছিলেন। এরই কিছুক্ষন পর খাদিজাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরের মধ্যে পানির উপরে শিশু খাদিজাকে ভাসতে থাকা দেখতে পান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উলিপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিনহাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।