পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে একসঙ্গে জন্ম পাঁচ সন্তানকে নিয়ে বেশ বিপাকে পড়েছেন লামিয়া। চরম আর্থিক সংকট আর নানা দৈন্যতায় অজানা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন সে।
লামিয়া জানান, সংসারে সামান্য আয় দিয়ে পাঁচ শিশুকে বড় করে তুলতে গিয়ে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে। প্রয়োজনীয় সহায়তা পেলে পরিবারটি শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে বলে মনে করেন। বাউফল উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার হুমায়ন কবির বলেন, সমাজসেবা অধিদপ্তর সরাসরি এমন কোনো সহায়তা কর্মসূচি।নেই। তবে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের একটি তহবিল রয়েছে। আবেদন করলে সেখান থেকে এখানে আবেদন করলে পরিবারটির সহায়তা পাওয়ার সুযোগ আছে।

