চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাত্র তিন ঘন্টার ব্যবধানে অসুস্থ মা ও ছেলের মৃত্যুর হয়েছে। দাফনও করা হয়েছে পাশাপাশি দুইজনকেই।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে বুধবার রাত ৮ টার দিকে ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মারা যান মা।
মৃতরা হলেন- সদর উপজেলার বারঘরিয়া ইউপির কাজীপাড়া গ্রামের মৃত রুপলালের ছেলে কালু শেখ (৫৫) এবং তার মা ময়না বেগম (৭২)।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন ছেলে কালু শেখ। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপরদিকে, তার মা ময়না বেগমও দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ছেলের মৃত্যুর খবর শোনার পর শোকে তিনি ভেঙে পড়েন। পরে একই রাতে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এ নিয়ে এলাকায় সোকের ছায়া নেমে এসেছে।

