৩০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতিরকার্যনির্বাহী নির্বাচন

0
৩০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতিরকার্যনির্বাহী নির্বাচন

পটুয়াখালী প্রতিনিধি: আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির বার্ষিক কার্যনির্বাহী নির্বাচন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- সভাপতি পদে এ্যাড. মো. মজিবুর রহমান(৭) ও এ্যাড. আলহাজ্ব মো. নাজমুল আহসান। সহ-সভাপতি পদে এ্যাড. মোহাম্মদ মাসুদুর রহমান(১) ও এ্যাড. মো. নজরুল ইসলাম(৩)। সাধারণ সম্পাদক পদে এ্যাড. মো. মহিউদ্দিন(৪) ও এ্যাড. মো. আরিফ হোসেন। সহ-সাধারণ সম্পাদক দুটি পদে এ্যাড.মো. ওমর ফারুক(২), এ্যাড.মো. আনোয়ার হোসাইন(৫), এ্যাড.মো. আমিনুল ইসলাম সোহাগ ও এ্যাড. মো. মুজিবুল হক বিশ্বাস রানা।

লাইব্ররী সম্পাদক পদে একজন মাত্র প্রার্থী এ্যাড. মো. মনিরুল ইসলাম(৪), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. মো. আবু সাঈদ খান(১) ও এ্যাড. মো. মাইনুল ইসলাম রুবেল, সদস্য দুটি পদে এ্যাড.মো. নজরুল ইসলাম পাটোয়ারী, এ্যাড.মারিয়াম আহমেদ ও এ্যাড.মো. এনামুল হক রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উক্ত সমিতিতে ৫২০ জন আইনজীবী সদস্য ভোটার রয়েছে। ৩০ এপ্রিল বৃহষ্পতিবার সমিতি ভবনের দোতলায় সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনা কমিটির অপর দুইজন সদস্য হলেন- এ্যাড. আবুল কাসেম খান ও এ্যাড. মো. সাইদুর রহমান।