পর্যটন কেন্দ্র কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির মৃত্যুতে শোকে শোকাহত পর্যটন নগরী

0
পর্যটন কেন্দ্র কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির মৃত্যুতে শোকে শোকাহত পর্যটন নগরী

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটা খাবার হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ দীর্ঘদিন ধরে যক্ষা সহ দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ছিল। আজ রবিবার সকাল ৭ টার দিকে ঢাকার শ্যামলীতে এয়ারলাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন…. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকে শোকাহত পুরো পর্যটন নগরী।

পর্যটন ব্যবসায়ী কলিম মাহমুদ এর মৃত্যুতে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতি, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, মৎস্য ব্যবসায়ী সমিতি, সিকদার রিসোর্ট এন্ড ভিলাস কতৃপক্ষ সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন মহল শোক প্রকাশ কমেছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

রেস্তোরাঁ ব্যবসায় কলিম মাহমুদ পর্যটক সেবা নিশ্চিত সহ স্বাস্থ্য সম্মত খাবারের সরবরাহে অগ্রনী ভূমিকা ছিল। তার এই অকাল মৃত্যুতে রেস্তোরাঁ সহ পর্যটন ব্যবসায়ীদের অপুরনীয় ক্ষতি হয়েছে।

রেস্তোরাঁ ব্যবসায়ী কলিম মাহমুদ ছোট বড় সকলের প্রিয় ভাজন ছিল। তাই কলিম মাহমুদ এর মৃত্যু খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানিয়ে পোস্ট দিয়েছে শত শত মানুষ। কুয়াটায় এখন শোকের মাতন বইছে।