রসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার নগদ টাকা বিতরণ

0
রসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার নগদ টাকা বিতরণ

জয়নাল আবেদীনঃ রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৮শ৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী চৌধুরী ডন।

রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিখিলেন্দ্র গুহ রায়, সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা,পরিচ্ছন্নতা করমকরতা নাঈম হাসান খাঁন,হিরক হাবিবুর রহমান সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এসময় সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকে প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তিনি কৃষকদের ঋণ মওকুফ করেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারীদের বেতন দিয়েছেন। আজ পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হলো। প্রধানমন্ত্রী দেশের সকল মানুষের উন্নয়ন নিয়ে কাজ করছেন। তাই দেশের সকল স্তরের নাগরিকদের দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি থেকে কাজ করতে হব।

তিনি আরও বলেন, দল-মতের উর্ধ্বে থেকে আমি রংপুর সিটি কর্পোরেশনের সকল নাগরিকদের সেবা নিশ্চিত করবো। আমি মনে করি প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে পরিচ্ছন্নতা কর্মীরাএকটি পরিচ্ছন্ন নগরী হিসেবে উপহার দেবে বলে প্রত্যাশা করছি।