পটুয়াখালীতে ১৫ মনের রাজা বাহাদুরের দাম হাঁকা হচ্ছে ৫ লাখ টাকা 

0
পটুয়াখালীতে ১৫ মনের রাজা বাহাদুরের দাম হাঁকা হচ্ছে ৫ লাখ টাকা 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে কোরবানির হাটকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশালাকৃতির শাহীওয়াল জাতের ষাঁড় ‘রাজা বাহাদুর’।

প্রায় ১৫ মণ ওজনের এ ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ৫ লাখ টাকা। খামারি কামাল গাজী জানান, ৩ বছর আগে পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক তার খামারে শাহীওয়াল জাতের একটি বাছুরের জন্ম দেয়।

বয়স এক বছর পার হওয়ার পর বাছুরটিকে মাঠে নামানো হলে তার দাপট ও আচরণে অন্য সব গরু আতঙ্কিত হয়ে মাঠ ছাড়ে। এছাড়া, ষাঁড়টির শরীরের গঠন, শক্তি ও রাজকীয় চলাফেরার কারণে নাম দেয়া হয় ‘রাজা বাহাদুর’। প্রতিদিন ষাঁড়টিকে গম, ভুট্টা, ভূষি ও সবুজ ঘাসসহ প্রায় ৩ মণ খাবার দেওয়া হয়। পটুয়াখালী জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কামাল গাজীর একটি গরুর খামার রয়েছে। মাঠ কর্মীরা তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। ওই খামারের একটি বড় ষাঁড় রয়েছে। আশা করছি, সে ভালো দামে বিক্রি করতে পারবে।