গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ছোট বোন রাশিদা বেগম মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করছেন মেয়রের ছোট ভাই মো. হাফিজুর রহমান। রবিবার দুপুরে ঢাকার শিপ ইন্টার ন্যাশনার হাসপাতালে চিকিৎসাধীন মেয়র আনিছুর রহমানের মৃত্যু হয়।
নিহত মো. আনিছুর রহমান(৬৭) শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার একাধারে চারবারের মেয়র ছিলেন। এছাড়াও জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
নিহত মেয়ের ছোটভাই হাফিজুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসসহ নানান ধরনের জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। কয়েকদিন যাবৎ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে হাসপাতালে নিবির পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। রবিবার দুপুরের দিকে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

