গাজীপুরে যুবলীগ নেতা বেলায়েত হোসেন গ্রেফতার

0
গাজীপুরে যুবলীগ নেতা বেলায়েত হোসেন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার বানিয়ারচালা মেম্বার বাড়ি এলাকার প্যারাগন হ্যাচারির সামনে থেকে জয়দেবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া শেষে বেলায়েত হোসেনকে আগামীকাল মঙ্গলবার আদালতে পাঠানো হবে।