জয়নাল আবেদীন: “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভাগীয় নগরী রংপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ডিসি অফিস চত্তর থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে । জেলার সেবক ডিসি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের ৮৬ হাজার পল্লীর উন্নয়ন হলে আমাদেরও উন্নয়ন হবে। ৮৬ হাজার পল্লীর মানুষ ভালো থাকলে আমরাও ভালো থাকবো দেশ ভালো থাকবে। এই লক্ষ্যেই আমরা কাজ করছি ও কাজ করতে চুক্তি বদ্ধ হয়েছি। আর বিআরডিবি পল্লী উন্নয়নের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। বক্তারা বলেন, আত্মকর্মসংস্থান তৈরিতে পল্লী উন্নয়ন কাজ করছে।
পল্লীর মানুষদের মাঝে প্রশিক্ষণ দেয়া ঋণ দেয়া ও তাদের কার্যক্রম দেখভাল করছে পাশাপাশি বৈষম্য দূরীকরণে কাজ করছে। নারীদের কর্মসংস্থান তৈরিসহ বেকারদের বেকারত্ব দূরীকরণে কাজ করছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। বিআরডিবির মাধ্যমে এখন আলু, পিয়াজের দাম কত বা বাজার মনিটরিং বাসায় বসে থেকে করা যাচ্ছে, গ্রামিণ ব্যবসা প্রতিষ্ঠান বাড়ছে। আলোচনা সভায় বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম উপ-পুলিশ কমিশনার ক্রাইম মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, বিআরডিবি বিভাগীয় কার্যালয় রংপুরের যুগ্ন পরিচালক সহিদুর রহমান সুমন, বিআরডিবি রংপুরের উপ-পরিচালক নুরেলা আকতার।
আলোচনা শেষে বিআরডিবির সফল সদস্যদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়।

