জয়নাল আবেদীন: ইসলামিক ফাউন্ডেশন,রংপুর বিভাগীয় কার্যালয়ের, আয়োজনে এবং হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় অসংক্রামক রোগ বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।আলোচনা সভায় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন অসংক্রামক রোগের ঝুঁকি, কারণ, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে একটি তথ্যবহুল সচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।
পরবর্তীতে উপস্থিত কর্মকর্তা- কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে তাঁদের বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের চিকিৎসকবৃন্দ।আলোচনা সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প পরিচালনা করা হয়।
এ সময় অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

