উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার পৌর শহরে নাগরিক সুবিধায় নতুন সিড়ি উদ্বোধন করা হয়েছে।
পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোহাম্মদ রায়হানুল ইসলাম দুপুরের আগে সিড়িটির উদ্বোধন করেন| এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনোয়ার হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূইয়া প্রমুখ। পৌরশহরের পুরানো ওভার ব্রীজের দক্ষিণ মুখে ঢালুতে নতুন লোহার সিড়ি নির্মাণ করা হয়েছে। এর পেছনে খরচ হয়েছে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা বলে পৌরসভা কর্তৃপক্ষ থেকে জানা গেছে।
নাগরিক সুবিধায় ব্রীজটি নির্মাণ করায় ওভার ব্রীজের উপর ভ্যান রিকসা জট হবে না বলে অনেকেরই মত মিলেছে।

