এ কেমন শত্রুতা ! কলাপাড়ায় দুই শতাধিক মুরগী মেরে শত্রুতা উদ্ধার

0
এ কেমন শত্রুতা!! কলাপাড়ায় দুই শতাধিক মুরগী মেরে শত্রুতা উদ্ধার

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় শত্রুতা উদ্ধারে বিষাক্ত গ্যাস প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে দুই শতাধিক দেশি মুরগী। সোমবার প্রত্যুষে পৌরশহরের সবুজবাগ এলাকায় অবসর প্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। পোশা প্রানীর সাথে দুস্কৃতিকারীদের এমন বর্বরতায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।

কলাপাড়া মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাকিম মৃধার স্ত্রী বলেন, দুই মাস পূর্বে তাদের বাড়িতে দেশীয় মুরগী পালন করার জন্য দুইটি খামার তৈরি করেন তারা। এসব খামারে ২০০ পিছ দেশী মুরগীর বাচ্চা সংগ্রহ করে পরিচর্যা শুরু করেন। বর্তমানে ওই বাচ্চা গুলোর ওজন প্রায় ৬০০ থেকে ৭০০ গ্রাম হয়েছিল। রবিবার রাত তিনটার সময়ও জীবন্ত ছিল মুরগীগুলো। সোমবার সকাল ৭ টার সময় ঘুম থেকে উঠেই দেখতে পান খামারের ভিতরে সব মুরগী মরে পড়ে আছে। দুস্কৃতকারীরা ভোর রাতেই মুরগীগুলোকে হত্যা করেছে বলে তিনি জানান। এ ঘটনায় সুষ্ঠ তদন্তসহ বিচারের দাবি করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনা স্থল পরিদর্শন করে কলাপাড়া প্রানী সম্পদ দপ্তরের উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মো. আলী আহসান জানিয়েছেন তীব্র বিষক্রিয়ার ফলে মুরগীগুলো মারা গেছে।তিনি আক্ষেপ করে বলেন,এয়ো কোন মানুষের কাজ!

উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো মারুফ হোসেন বলেন, পরিবেশে বোঝাযায় বিষক্রিয়ায় মুরগিগুলো মারা গেছে।রোগে আক্রসন্ত হয়ে এই সময়ের মধ্যে এতগুলো মুরগী মারা যেতে পারেনা। তবে পরীক্ষা-নিরিক্ষা ছাড়া শিয়র বলা যাচ্ছে না কিভাবে মারা গেছে।

কলাপাড়া থানার ওসি মো নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।