পাঠাবুকা ব্রিজে দুর্ভোগের অবসানে ইউএনওর তাৎক্ষণিক পদক্ষেপ

0
পাঠাবুকা ব্রিজে দুর্ভোগের অবসানে ইউএনওর তাৎক্ষণিক পদক্ষেপ

তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর-মধ্যনগর সড়কে নির্মাণাধীন ব্রিজ, অথচ নেই চলাচলের উপযোগী সংযোগ সড়ক।এতে প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ যাত্রীরা। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। পাঠাবুকা গ্রামসংলগ্ন ব্রিজের অ্যাপ্রোচ বিচ্ছিন্ন থাকায় সৃষ্ট এই জনদুর্ভোগ লাঘবে তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রিপামনি দেবী।

সোমবার (২নভেম্বর)তিনি নির্মাণাধীন ব্রিজ ও সংযোগ সড়কের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণ করে সংযোগ স্থাপনের নির্দেশ দেন। পাশাপাশি নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিকল্প রাস্তা তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আহমদ,সাধারণ সম্পাদক শাহজাহানসহ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়দের প্রত্যাশা,ইউএনওর নির্দেশনা দ্রুত বাস্তবায়িত হলে পাঠাবুকা ব্রিজকেন্দ্রিক জনদুর্ভোগের অবসান ঘটবে এবং তাহিরপুর-মধ্যনগর সড়কে স্বাভাবিক যোগাযোগ ফিরে আসবে।