রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো স্থানীয়রা

0
রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো স্থানীয়রা

জয়নাল আবেদীনঃ রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ভূক্তভোগী কিশোরকে (১৫) চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত মতিনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

মতিন কাউনিয়া উপজেলার হারাগাছ চাঁদকুঠি সদবাজার এলাকার মফিজ উদ্দিনের ছেলে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন হারাগাছ থানার ওসি অশোক চৌহান।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রবিবার রাতে বাক প্রতিবন্ধী কিশোর সদবাজার এলাকায় আসে। রাত ৯টার দিকে নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে ফুসলিয়ে চাঁদকুঠি সদবাজারে একটি তামাকের গোডাউনের খালি মাঠে নিয়ে যায় আব্দুল মতিন। সেখানে প্রতিবন্ধী ওই কিশোরকে বলৎকার করে সদবাজারে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আব্দুল মতিন। স্থানীয়রা প্রতিবন্ধী কিশোরের আর্তনাদ ও লুঙ্গিতে রক্ত দেখে তাকে জিজ্ঞাসা করলে সে ইশারায় বলৎকারের ঘটনা জানায়। এ সময় স্থানীয়রা মতিনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই কিশোরকে প্রথমে হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হারাগাছ থানার ওসি অশোক চৌহান বলেন, বলৎকারের ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা আব্দুল মতিনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়েছে।