চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মো. সাহেব (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেব ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এলাকায় বজ্রপাত হলে সাহেব এতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

